সারদা থেকে নেওয়া টাকা ফেরত দিলেন মিঠুন চক্রবর্তী। আজ ইডির দফতরে গিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার ড্রাফ্ট জমা দেন মিঠুনের আইনজীবীরা। সারদার একটি চ্যানেলে অনুষ্ঠান সঞ্চালনার জন্য মিঠুনের সঙ্গে ২ কোটি টাকার চুক্তি করা হয়েছিল। ৪২টি এপিসোডের জন্য এই টাকার চুক্তি হয়েছিল মিঠুন-সারদার। ২৬টি এপিসোডের শুটিংও হয়ে গিয়েছিল। সেই অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবেই ১ কোটি ৭৬ লক্ষ টাকা পেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তার মধ্যে ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকা ফেরত দিলেন তিনি। বাকি টাকা মিঠুন ইনকাম ট্যাক্স দিয়েছেন বলে ইডি আধিকারিকদের জানিয়েছেন আইনজীবীরা।
শেষমেশ জন্মদিনেই সারদা থেকে পাওয়া টাকা ফেরত দিলেন মিঠুন
সারদা থেকে নেওয়া টাকা ফেরত দিলেন মিঠুন চক্রবর্তী। আজ ইডির দফতরে গিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকার ড্রাফ্ট জমা দেন মিঠুনের আইনজীবীরা। সারদার একটি চ্যানেলে অনুষ্ঠান সঞ্চালনার জন্য মিঠুনের সঙ্গে ২ কোটি টাকার চুক্তি করা হয়েছিল। ৪২টি এপিসোডের জন্য এই টাকার চুক্তি হয়েছিল মিঠুন-সারদার। ২৬টি এপিসোডের শুটিংও হয়ে গিয়েছিল। সেই অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবেই ১ কোটি ৭৬ লক্ষ টাকা পেয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তার মধ্যে ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকা ফেরত দিলেন তিনি। বাকি টাকা মিঠুন ইনকাম ট্যাক্স দিয়েছেন বলে ইডি আধিকারিকদের জানিয়েছেন আইনজীবীরা।
HOME
ANDROID
E BOOK
WINDOWS
WEBDESIGN
DOWNLORD
FACEBOOK
NEWS
SOFTWER
HAKING