জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। আরো গোপন হচ্ছে বিভিন্ন তথ্য। এমনটায় জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
এবার থেকে আপনি না চাইলে কেউই হ্যাক করতে পারবে না আপনার ফেইসবুক একাউন্ট। এমনকি সরকারও পারবে না আপনার উপর নজরাদারি চালাতে। ফেইসবুকের এই নতুন গোপন ব্যবস্থার নাম দেয়া হয়েছে পিজিপি প্রসেস অর্থাৎ প্রিটি গুড প্রাইভেসি।
আগামী কিছুদিনের মধ্যে আত্মপ্রকাশ করতে চলা এই ব্যবস্থা চালু হলে আপনি যাকে চাইবেন কেবল সেই দেখতে পারবে আপনার পাঠানো মেসেজ। এনকেরিপ্ট ব্যবস্থার মাধ্যমে নামের ঠিকানা কেবল বদলে দিতে হবে এই যা।
এই ব্যবস্থার মাধ্যমে কেবল মেসেজ, ছবি নয় হাইড করে রাখা যাবে নাম এবং স্ট্যাটাস। ফেসবুকসহ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের উপর নজরদারি চালানোর অপরাধে আমেরিকাসহ বেশ কয়েকটি রাষ্ট্রের উপর আঙুল তুলেছে মানবাধিকার সংস্থাগুলি।
এমনকি বিভিন্ন দেশের বেশ কয়েকটি ওয়েবসাইটের উপর নজরদারি চালানোর দায়ে বন্ধ করে দেয়া হয়েছে সরকারি সংস্থাকে।
তথ্যসূত্র : ক্যাম্পাসলাইভ
HOME
ANDROID
E BOOK
WINDOWS
WEBDESIGN
DOWNLORD
FACEBOOK
NEWS
SOFTWER
HAKING